খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বুধবার নগরীর ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে চলমান মশক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেছেন।
ডেঙ্গু নিয়ন্ত্রণে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে তিনি ক্রিসেন্ট জুটমিল, বিদ্যুৎ কেন্দ্র ও হাজামপাড়া এলাকার ড্রেনেজ, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে নিম্ন আয়ের মানুষের আবাসস্থলে সড়ক, ড্রেন, স্যানিটেশন ও পানীয় জলের সংকট সমাধানে উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি। একই সঙ্গে সড়কের পাশে বালু ও নির্মাণসামগ্রী রাখার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ারও কথা বলেন। পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানান প্রশাসক।

