টাঙ্গাইলে শারদীয় দুর্গাপূজাকে ঘিরে ১ হাজার ৩৫৭টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় মাটির প্রতিমায় ফুটে উঠছে দেবী দুর্গাসহ অন্যান্য দেবদেবীর অবয়ব। জেলার বিভিন্ন মণ্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ। কোথাও চলছে রং ও কারুকাজ, আবার কোথাও চলছে মণ্ডপ সাজানোর কাজ। আগামী ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হবে এবং ২১ অক্টোবর বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসব। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

