ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণভাবে উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় ইউএনও সানজিদা রহমান সভাপতিত্ব করেন। সভায় জানানো হয়, এবার উপজেলায় ৫৭টি মণ্ডপে দুর্গাপূজা হবে। নিরাপত্তায় প্রতিটি মণ্ডপে সিসিটিভি স্থাপন, স্বেচ্ছাসেবক নিয়োগ, যানবাহন নিয়ন্ত্রণ, শব্দদূষণ রোধ এবং নিরাপদে প্রতিমা বিসর্জনের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে পূজা কমিটিগুলোকে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার আহ্বান জানানো হয়।

