সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হানুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা। অনুষ্ঠিত সভায় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। প্রতিটি পূজামণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত এবং সকলের সমন্বিত প্রচেষ্টায় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের ওপর গুরুত্বারোপ করা হয়।

