ঢাকাWednesday , 7 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাউবির মাঠপর্যায়ের কার্যক্রমে জবাবদিহিতা বাড়াতে সমন্বয় সভা

Link Copied!

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) মাঠপর্যায়ের সেবার মান বৃদ্ধি, কার্যক্রমে গতিশীলতা এবং শিক্ষার্থীদের সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সভাপতিত্বে তাঁর গাজীপুরস্থ কনফারেন্স কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রারসহ বিভিন্ন স্কুলের ডিন, বিভাগের পরিচালক, প্রোগ্রাম অফিসার ও আঞ্চলিক কেন্দ্রের পরিচালকরা অংশ নেন। সভায় শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে প্রযুক্তির ব্যবহার ও দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। সনদ সংশোধন প্রক্রিয়া সহজীকরণ, উপ-আঞ্চলিক কেন্দ্রে নিয়মিত সমন্বয় সভা, পরীক্ষা চলাকালে স্থানীয় প্রশাসনের সহযোগিতা এবং একাডেমিক ক্যালেন্ডার সময়মতো প্রকাশের বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ, নতুন প্রোগ্রামের প্রচার ও ব্র্যান্ডিং জোরদার এবং তৃতীয় লিঙ্গ ও নারী শিক্ষার্থীদের ভর্তি ফি কমানোর বিষয়টি বিবেচনার তাগিদ দেওয়া হয়। পরীক্ষায় অসাধু উপায় প্রতিরোধেও প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়। উপাচার্য বলেন, সীমিত জনবল ও অর্থনৈতিক কাঠামোর মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে সমস্যাগুলো সমাধান করা হবে। বাউবি শুধু সার্টিফিকেট প্রদানের প্রতিষ্ঠান নয়, এটি ডিগ্রি অর্জনের একটি শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই প্রধান লক্ষ্য। এ লক্ষ্যে দ্রুত ই-অ্যাটেনডেন্স চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এদিকে, বাউবির মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র আয়োজিত দুই দিনব্যাপী সেমিনারের সমাপনী অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়েছে। এতে উপাচার্য মুক্তিযুদ্ধের ইতিহাস বস্তুনিষ্ঠ ও গবেষণাভিত্তিকভাবে সংরক্ষণের আহ্বান জানান।