অভ্যন্তরীণ সজ্জা ও আধুনিকায়ন শেষে নতুন ঠিকানায় সোনালী ব্যাংক পিএলসির পল্লবী শাখার উদ্বোধন করা হয়েছে। বুধবার ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মো. শওকত আলী খান ফিতা কেটে আধুনিকীকৃত শাখাটির উদ্বোধন করেন।অনুষ্ঠানে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর খান ইকবাল হোসেন, জেনারেল ম্যানেজার’স অফিস ঢাকা নর্থের জেনারেল ম্যানেজার মো. আব্দুল কুদ্দুসসহ ব্যাংকের কর্মকর্তা, কর্মচারী, গ্রাহক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। গত আগস্টের শেষে মিরপুরের পল্লবী মেট্রো স্টেশন সংলগ্ন ভবনের তৃতীয় তলা থেকে শাখাটি একই ভবনের দ্বিতীয় তলায় স্থানান্তর করা হয়।

