ঢাকাWednesday , 7 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির প্রথম বৈঠক

Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি মোঃ আবুল খায়ের ভুঁইয়া, এমপি, বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হকসহ কমিটির সদস্যরা অংশ নেন। শুরুতে সদস্যদের পরিচিতি ও মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর-সংস্থার প্রধানদের সঙ্গে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে মন্ত্রণালয়ের কার্যক্রম ও সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় নেওয়া বিভিন্ন উদ্যোগ নিয়ে প্রেজেন্টেশন দেওয়া হয়। বৈঠকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর প্রচার বাড়াতে গণমাধ্যমে ব্যাপক প্রচারের সুপারিশ করা হয়। একই সঙ্গে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণের আওতায় আনা এবং উপজেলা পর্যায়ে নিয়মিত খেলাধুলার আয়োজনের সুপারিশ করা হয়। উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ঠেকাতে কঠোর নজরদারি ও মাননিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দেওয়া হয়। এ ছাড়া প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নির্মাণ, পর্যায়ক্রমে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন এবং নারী ক্রীড়াবিদদের নিরাপত্তা ও হয়রানি প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুপারিশ করেছে কমিটি।