ঢাকাWednesday , 7 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থী অপহরণ, ১৩ দিনেও উদ্ধার হয়নি

Link Copied!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে শারমিন আক্তার (১৭) নামে এক কলেজছাত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে অপহরণের অভিযোগ উঠেছে। ঘটনার ১৩ দিন পেরিয়ে গেলেও তার সন্ধান মেলেনি, গ্রেপ্তার হয়নি কোনো আসামি। পরিবারের অভিযোগ, ২৪ সেপ্টেম্বর রাতে প্রতিবেশী রমিক চন্দ্র সিংহ মোবাইল ফোনে শারমিনকে বাড়ির বাইরে ডেকে নেন। পরে তাকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় শারমিনের বাবা ৫ জনকে আসামি করে বালিয়াডাঙ্গী থানায় মামলা করেছেন। কয়েকজন আসামির ভারতে যাতায়াতের অভিযোগ থাকায় মেয়েকে সীমান্ত পার করে পাচার করা হতে পারে বলে আশঙ্কা করছে পরিবার। পুলিশ জানিয়েছে, মোবাইল ফোনের লোকেশন শনাক্ত করে আসামিদের গ্রেপ্তার ও কলেজছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।