ঢাকাWednesday , 7 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হলেন এমদাদুল হক চৌধুরী

Link Copied!

ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী। গত সোমবার তাকে ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মো. এমদাদুল হক চৌধুরী ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাইজেশন, নলেজ ম্যানেজমেন্ট ও পারফরম্যান্স (ডিকেএমপি) এবং উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হওয়ার পর নতুন ভারপ্রাপ্ত সচিব হিসেবে এমদাদুল হক চৌধুরীকে দায়িত্ব দেওয়া হলো। এ এস এম সালেহ আহমেদকে ২০২৪ সালের ২ অক্টোবর দুই বছরের চুক্তিতে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। পরদিন ৩ অক্টোবর তিনি দায়িত্বে যোগ দেন।