ঢাকাWednesday , 7 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরিষাবাড়ীতে জিয়া খালে কাঠের সেতু, কৃষকের দুর্ভোগ লাঘব

Link Copied!

জামালপুরের সরিষাবাড়ীতে কৃষকদের উৎপাদিত ফসল পারাপারের দীর্ঘদিনের কষ্ট লাঘবে নির্মিত হয়েছে কাঠের ব্রীজ। উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গোবিন্দনগর গ্রামে জিয়া খালের উপর নির্মাণ করা হয় নতুন কাঠের ব্রীজটি। স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে নির্মিত এই ব্রীজটি মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়।
স্থানীয় সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গোবিন্দনগর এলাকার জিয়া খালের পুর্ব পাশে ৫-৬টি গ্রামের প্রায় শত শত বিঘা জমির ফসল পারাপারে নানা দূর্ভোগ পোহাতে হচ্ছিল। ফসল পারাপারের জন্য জিয়া খালের উপর কোনো ব্রীজ বা সেতু না থাকায় বর্ষাকালে পানি বৃদ্ধি পেলে এবং সারা বছরই জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো, নৌকা ও পানিতে ভিজে পারাপার করতে হতো স্থানীয় কৃষকদের। বিশেষ করে ফসল ঘরে তোলার সময় চরম দুর্ভোগ পোহাতে হতো তাদের। কৃষকদের দূর্ভোগের বিষয়টি জানার পর স্থানীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম এমপির নির্দেশনায় ও উপজেলা পিআইও কার্যালয় থেকে ২০২৫-২০২৬ অর্থ বছরের টিআর প্রকল্পের তৃতীয় পর্যায়ের ২ লক্ষ ৮০ হাজার টাকা ব্যায়ে ‘জিয়া খালের উপর এ কাঠের ব্রীজটি নির্মাণ করে দেয়া হয়। নতুন কাঠের এই ব্রীজটি নির্মাণের ফলে এখন থেকে অন্তত ৫-৬টি গ্রামের মানুষের জীবনযাত্রা ও কৃষিপণ্য পারাপারে সহজ হবে।
​ব্রীজটি উদ্বোধন করেন পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন অর রশীদ ফকির, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাহিদুল হাসান সোহাগসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্থানীয় কৃষক আজম আলী, গুদু মিয়া, মন্টু মিয়া, খয়ার উদ্দিন ও মোতালেব হোসেন বলেন, এই ব্রীজটি হওয়াতে আমাদের ব্যাপক উপকার হয়েছে। আগে খালের পূর্ব পাশের শষ্যক্ষেত থেকে ফসল খুব কষ্ট করে পানিতে ভিজে মাথায় করে পারাপার করতে হতো। খাল থেকে রাস্তা উঁচু হওয়ার কারনে অনেক সময় পড়ে আহত হয়েছি। আবার এই গ্রামের কথা শুনলে অনেক সময় মজুর পাওয়া যেত না। এখন আমাদের দীর্ঘদিনের দূর্ভোগ লাঘব হয়েছে। ব্রীজটি কেবল পারাপারই সহজ করবে না, বরং এলাকার কৃষি অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।