অগ্রণী ব্যাংক পিএলসির এইচআর ট্রেনিং, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিভিশনের উদ্যোগে ১০২তম ও ১০৩তম ব্যাচের প্রবেশনারি কর্মকর্তাদের ফাউন্ডেশন কোর্সের উদ্বোধন হয়েছে। বুধবার (৭ অক্টোবর) এবিটিআইতে কোর্সটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) পারসুমা আলম। ৩০ কর্মদিবসের এ প্রশিক্ষণ চলবে ৭ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত। এতে সারাদেশের ৭৫ জন কর্মকর্তা অংশ নিয়েছেন। প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

