ঢাকাWednesday , 7 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডিমলায় মাটিচাপা ঢাকার যুবকের লাশ উদ্ধার

Link Copied!

ঢাকায় রাকিবুল ইসলাম (১৯) নামে এক যুবককে হত্যার পর নীলফামারীর ডিমলায় এনে মাটিচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। গ্রেপ্তার মামুন মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার তার বাড়ির পাশ থেকে মাটি খুঁড়ে রাকিবুলের গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, গত ১৬ সেপ্টেম্বর ঢাকার শুক্রাবাদে রাকিবুলকে অপহরণের পর হত্যা করা হয়। পরে মরদেহ ডিমলায় এনে পুঁতে রাখা হয়। এ সময় রাকিবুল জীবিত আছেন দাবি করে পরিবারের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণও চাওয়া হয়। পরিবার ১৩টি বিকাশ নম্বরে ৪ লাখ টাকা দেয় বলে মামলার সূত্রে জানা গেছে। এ ঘটনায় কাফরুল থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার মামুনের দেওয়া তথ্য অনুযায়ী কাফরুল ও ডিমলা থানা পুলিশের যৌথ অভিযানে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।