ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় আমিরুল ইসলাম সোহাগের বিরুদ্ধে একাধিক বিয়ে, বিদেশে পাঠানোর কথা বলে অর্থ ও স্বর্ণালংকার নেওয়া এবং প্রতারণার অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে। ভুক্তভোগীদের অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে গিয়ে সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। এ ঘটনায় সাংবাদিক আজিজুল ইসলাম থানায় অভিযোগের পাশাপাশি পিবিআই সদর দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। পরে অভিযোগটি ময়মনসিংহ পিবিআইয়ে পাঠানো হয়েছে। তবে অভিযোগগুলোর বিষয়ে সোহাগের বক্তব্য পাওয়া যায়নি।

