ঢাকাWednesday , 21 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত

Link Copied!

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত  শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের স্মৃতিবিজড়িত শিক্ষাপ্রতিষ্ঠানে বুধবার (২১ আগস্ট) শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষক এবং সহপাঠীদের সাথে দেখা করতে কলেজ প্রাঙ্গণে আসেন শহীদ জাহিদ এর মাতা।

তিনি শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের শ্রেণি কক্ষে প্রবেশ করলে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। শহীদ জাহিদসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত হয়। এ সময় উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ জনাবা নূর নাহার ইয়াসমিন, শ্রেণি শিক্ষক মরিয়ম আমিনাসহ সিনিয়র শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, তার সহপাঠীরা এবং কলেজের এলামনাই এসোসিয়েশন এর প্রতিনিধিবৃন্দ। উল্লেখ্য, শহীদ আব্দুল্লাহ বিন জাহিদ (রোল-৭৪৫৮) শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ এর প্রথম বর্ষের ব্যবসায় শিক্ষা-(ক) শাখার শিক্ষার্থী। গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে তিনি নিহত হন।