ঢাকাSunday , 4 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাফেটেরিয়া নতুন রূপে

Link Copied!

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া (ক্যাফে এনবিআইইউ) নতুন রূপে যাত্রা শুরু করেছে। রোববার (৪ অক্টোবর ২০২৬) ক্যাফে এনবিআইইউ-এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম ছায়েদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. আনসার উদ্দিন, পরিকল্পণা ও উন্নয়ন বিভাগের পরিচালক আবুল কালাম আজাদ, টিএসসির পরিচালক ড. নাসরীন লুবনা, হিসাব শাখার পরিচালক আশরাফুল হুদা, ক্যান্টিন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এ সময় উপাচার্য প্রফেসর ড. এম ছায়েদুর রহমান বলেন, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য আরও সুন্দর, আধুনিক ও প্রাণবন্ত ক্যাম্পাস জীবনের প্রত্যয়ে এই ক্যাফে-এর পথচলা শুরু হলো। শিক্ষার্থীদের সুযোগ সুবিধা বৃদ্ধিতে আমরা বদ্ধ পরিকর।