ঢাকাTuesday , 6 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নারী উদ্যোক্তা ও রেমিট্যান্স গ্রাহকদের জন্য আর্থিক সাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত

Link Copied!

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র এসএমই ও সাসটেইনেবল ফাইন্যান্স ডিভিশন এর উদ্যোগে ০৪ অক্টোবর ২০২৬ইং তারিখে রংপুর অঞ্চলে সিএমএসএমই নারী উদ্যোক্তা ও রেমিট্যান্স গ্রাহকদের জন্য আর্থিক সাক্ষরতা ও বৈধ পথে প্রবাসী আয় প্রেরণে “Acceleration Program on Financial Literacy for CMSME Women Entrepreneurs and Awareness on Formal Remittance Channels for Wage Earners” এর উপর এক কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত আয়োজনে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ এর সভাপতিত্বে, বাংলাদেশ ব্যাংক, রংপুর জোন এর নির্বাহী পরিচালক মো: সালাহ উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উক্ত কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংক, রংপুর এর অতিরিক্ত পরিচালক মো: আলমগীর, যুগ্ম পরিচালক ফররুক আহমদ লিটন ও স্বপন কুমার রায়, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর কৃষি বিনিয়োগ ও সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট এর প্রধান মো: আবদুর রহিম, ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের এসএভিপি মো: ইব্রাহিম হোসেন, রংপুর শাখার ব্যবস্থাপক মো: করিমুল্লাহ, ফরেন রেমিট্যান্স ডিপার্টমেন্ট এর প্রধান মোহাম্মদ সাখাওয়াত হোসাইন-সহ নারী উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট এর এভিপি মো: মঞ্জুর রহমান। কর্মসূচিতে সিএমএসএমই খাতের নারী উদ্যোক্তাদের আর্থিক ব্যবস্থাপনা, ব্যাংকিং সেবা গ্রহণ, আনুষ্ঠানিক আর্থিক চ্যানেল ব্যবহারের গুরুত্ব এবং প্রবাসী আয় বৈধ পথে দেশে পাঠানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনা ও সম্প্রসারণে আর্থিক জ্ঞান বৃদ্ধির উপর বিশদ আলোচনা করা হয়। তাছাড়া কর্মসূচির মাধ্যমে নারী উদ্যোক্তাদের ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে আরও কার্যকরভাবে সম্পৃক্ত করা, তাঁদের আর্থিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপদ ও আনুষ্ঠানিক রেমিট্যান্স চ্যানেল সম্পর্কে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।
শাহ্জালাল ইসলামী ব্যাংকের পক্ষ থেকে সিএমএসএমই খাতের উন্নয়ন এবং নারী উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।