ঢাকাSaturday , 10 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রতিবেশীর ঘর বাঁচাতে গিয়ে প্রাণ গেল সোহাগের

Link Copied!

নোয়াখালীর সোনাইমুড়ীতে প্রতিবেশীর ঘরের আগুন নেভাতে গিয়ে দগ্ধ হওয়া সোহাগ মারা গেছেন। শনিবার (১০ অক্টোবর) ভোরে ঢাকার বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গত ৩ অক্টোবর উপজেলার নদনা ইউনিয়নের পূর্ব কালুয়াই গ্রামের সুলতান চকিদার বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগে। আগুন নেভাতে গিয়ে সোহাগের শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে যায়। পরে তাকে ঢাকায় নিয়ে ভর্তি করা হয়। সাত দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়। সোহাগ মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার ছেলে এবং তিন ছেলে ও এক মেয়ের বাবা। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।