ঢাকাSaturday , 10 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মায়ের শখ পূরণে হাতির পিঠে বর সাকিব

Link Copied!

মায়ের শখ পূরণ করতে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন গাইবান্ধার সাদুল্লাপুরের সাকিব মিয়া (২৫)। গত শুক্রবার ধাপেরহাট ইউনিয়নের তিলকপাড়া গ্রাম থেকে হিংগারপাড়া গ্রামে কনের বাড়ির উদ্দেশে রওনা হন তিনি। সাকিব তিলকপাড়া গ্রামের ছায়েদ আলীর ছেলে। তার সঙ্গে বিয়ে হচ্ছে হিংগারপাড়া গ্রামের খোকন মিয়ার মেয়ে সুরাইয়া আক্তারের। ব্যতিক্রমী এই বরযাত্রা দেখতে সড়কের বিভিন্ন স্থানে ভিড় করেন উৎসুক মানুষ। অনেকে মুঠোফোনে ছবি ও ভিডিও ধারণ করেন। মায়ের দীর্ঘদিনের শখ পূরণ করতেই এমন আয়োজন করেন সাকিব। তার এই ব্যতিক্রমী বরযাত্রা এলাকায় ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।