ঢাকাSaturday , 10 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে শিক্ষক হত্যা মামলার আসামি গ্রেপ্তার

Link Copied!

লালমনিরহাটের আদিতমারীতে অনলাইন জুয়ার প্রতিবাদ করায় কলেজ শিক্ষক আরিফুল ইসলামকে কুপিয়ে হত্যার মামলার পলাতক আসামি হাসান আলীকে (২০) কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ৯টা ৫০ মিনিটে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার হরিশচন্দ্রপট্টি পুমদী এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার এসআরবি-১৩ রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এ তথ্য নিশ্চিত করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, অনলাইন জুয়া বন্ধে প্রতিবাদ করায় গত ১ আগস্ট কলেজ থেকে বাড়ি ফেরার পথে শিক্ষক আরিফুল ইসলামের ওপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকার পর ২১ আগস্ট ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। হাসান আলী এ মামলার ২ নম্বর এজাহারনামীয় আসামি। পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।