ঢাকাSaturday , 10 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অসহায় মা মুন্নি খাতুনের দায়িত্ব নিলেন বিএনপি নেতা ডা. নোমান

Link Copied!

ছেলের কাছে থাকার আকুতি জানিয়েও সাড়া পাননি পাবনার সাঁথিয়া উপজেলার সোনাতলা গ্রামের অসহায় মা মুন্নি খাতুন। এবার তার ভরণপোষণ ও চিকিৎসার দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ড্যাবের পাবনা জেলা শাখার সদস্যসচিব ডা. আহমেদ মোস্তফা নোমান। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে সাঁথিয়া পৌরসদরে মুন্নি খাতুনের বোনের বাড়িতে গিয়ে তিনি এ ঘোষণা দেন এবং তাকে আর্থিক সহায়তা প্রদান করেন। এর আগে বৃহস্পতিবার সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদের কার্যালয়ে মা-ছেলের ভরণপোষণসংক্রান্ত শুনানির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে ছেলেকে মায়ের দায়িত্ব নিতে অনীহা প্রকাশ করতে দেখা যায়। বিষয়টি ডা. নোমানের হৃদয় ছুঁয়ে যায়। এরপর তিনি ওই মায়ের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। শুনানিতে ইউএনও মাকে ছেলের সঙ্গে রাখার জন্য বারবার বোঝানোর চেষ্টা করেন। তবে ছেলে সাগর তাকে নিজের সঙ্গে রাখতে রাজি হননি। তিনি বলেন, “মাকে আমার সঙ্গে দিলে আমি সুইসাইড করব। তাও মাকে সঙ্গে নিতে পারব না। স্যার, আপনি বলে দেন, আমি মাকে মাসে কত টাকা দেব?” সাগর সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়ন পরিষদে গ্রামপুলিশ হিসেবে কর্মরত। শুনানি শেষে ইউএনও তাঁকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য কয়েক দিন সময় দেন। ডা. আহমেদ মোস্তফা নোমান বলেন, “বিষয়টি আমার হৃদয় ছুঁয়েছে। ফেসবুকে ভিডিওটি দেখার পর আমি নিজে পাবনা থেকে সাঁথিয়ায় গিয়ে ওই অসহায় মায়ের সব দায়িত্ব নিয়েছি।” ইউএনও সেলিম আহমেদ বলেন, “এটি খুবই আনন্দের খবর। একজন অসহায় মাকে যখন নিজ সন্তান অবজ্ঞা করে ফেলে চলে গেছে, তখন আরেকজন মানবসন্তান তাঁর সব খরচের দায়িত্ব নিয়েছেন। এটি একটি ভালো কাজ।”