ঢাকাSaturday , 10 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

Link Copied!

বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করে জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় শহরের ব্র্যাক অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা শেখ মুকিদুল ইসলাম ও আল আমিন শেখ দিঘিটি জোরপূর্বক দখলে রেখেছেন। দিঘির দখল নিয়ে বিরোধের জেরে স্থানীয়দের হয়রানি ও মামলা-হামলার ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। বক্তারা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত, দিঘি দখলমুক্ত করে জনসাধারণের জন্য উন্মুক্ত করা এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। মানববন্ধনে শেখ ফজলু, নূর মোহাম্মদ ছোট, মোহিত মোল্লাসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।