ঢাকাSaturday , 10 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

Link Copied!

‘জীবনের কথা শুনি, বাস্তব পরিবর্তন আনি’এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনা মানসিক হাসপাতালের আয়োজনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে পাবনা মানসিক হাসপাতালের মূল ফটক থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি হাসপাতাল চত্বর ও আশপাশের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতালের মূল ফটকে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য দেন পাবনা মানসিক হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. এ কে এম শফিউল আযম, তত্ত্বাবধায়ক ডা. এহিয়া কামাল, আবাসিক মেডিকেল অফিসার ডা. সেলিম মোর্শেদ, পাবনা নার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা। সভায় বক্তারা মানসিক স্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরেন এবং মানসিক স্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহানুভূতিশীল আচরণ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। দিবসটি পালনের মাধ্যমে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং মানসিক স্বাস্থ্যসেবা সম্পর্কে মানুষের ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার আহ্বান জানানো হয়।