ঢাকাSaturday , 15 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাতে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় এমিরেটস এয়ারলাইনসের ৫৭৮ ফ্লাইটে লন্ডনের উদ্দেশে তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
খালেদা জিয়ার সঙ্গে তার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার ও গৃহপরিচারিকা ফাতেমা বেগমও যাচ্ছেন। এ ছাড়া দলের বেশ কয়েকজন সিনিয়র নেতাও লন্ডনে যাচ্ছেন বলে গুলশান কার্যালয় সূত্র জানিয়েছে। লন্ডনে চোখ ও পায়ের চিকিৎসা করাবেন খালেদা জিয়া। লন্ডনে অবস্থানরত বড় ছেলে ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বাসায় উঠবেন খালেদা জিয়া।
সূত্র জানায়, আগামী নির্বাচনে বিএনপি কোন পথে যাবে, সহায়ক সরকার নিয়ে দলের অবস্থান, নির্বাচনে বিএনপির প্রার্থী নির্বাচন, ডিসেম্বরে সিটি করপোরেশন নির্বাচন এবং দলের সাংগঠনিক বিষয়সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ব‌্যাপারে তারেক রহমান ও খালেদা জিয়ার মধ‌্যে আলোচনা হবে। ওই আলোচনায় নির্ধারিত হবে আগামী নির্বাচনের আগ পর্যন্ত বিএনপির রাজনীতির গতিপথ।
সর্বশেষ ২০১৫ সালে ১৬ সেপ্টেম্বর খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে যান। ওই সময়ে লন্ডনে দীর্ঘদিন ধরে অবস্থানরত বড় ছেলে তারেক রহমানসহ তার পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করে দেশে ফিরেন তিনি।