নড়াইলে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) লিংকন বিশ্বাসের সভাপতিত্বে দিবসটির তাৎপয তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য দেন সিভিল সার্জন ডা: মো: আব্দুর রশিদ, জেলা শিক্ষা অফিসার মো: জামাল উদ্দিন, জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এসএম আব্দুল হক, গোবরা পার্বতী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো: আব্দুর রশিদ প্রমূখ। এ সময় নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি.এম রাহসিন কবিরসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে শিল্পকলা একাডেমির শিল্পীরা নৃত্যসহ সঙ্গীত পরিবশেন করে। এছাড়া জেলা বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয় । জেলা শহরের চৌরাস্তায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক,নড়াইল পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা মো: জুলফিকার আলী মন্ডল,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার ইজাজুল হাসান বাবু,অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল, মো: টিপু সুলতান,নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অশোক কুন্ডু,সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ,নড়াইল নগর বিএনপির সভাপতি মো: তেলায়েত হোসেন, সাধারন সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান, জেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক মুশফিকুর রহমান বাচ্চু,মহিলাদল নেত্রী কাজল লতা। আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

