ঢাকাSunday , 31 December 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রাম পরিষদ এর সভাপতি হলেন সরোয়ার ও সাধারণ সম্পাদক মাহমুদ

জুয়েল রানা
December 31, 2023 11:03 pm
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদ সংগ্রাম পরিষদ এর আগামী দুই বছরের জন্য কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে। এতে সভাপতি পদে গোলাম সরোয়ার সরকার এবং সাধারণ সম্পাদক পদে অধ্যক্ষ মাহমুদুল আলম মাহমুদ নির্বাচিত হয়েছেন।

আজ রবিবার (৩১ শে ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে সংগঠনের সকল সদস্যবৃন্দ উপস্থিতিতে ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

কমিটির সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ জাকির হোসেন আকন্দ, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোফাজ্জল হোসেন হৃদয়, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম শাওন, সাংগঠনিক সম্পাদক মোঃ শফীজ উদ্দিন, সহ সাংগঠনিক এস এম আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক এস এম এস সালেক সিপার, প্রচার সম্পাদক আয়নাল হক খান, মহিলা সম্পাদিকা মোছাম্মদ পিয়া খান।

 

কার্যনির্বাহী সদস্য শফিকুল ইসলাম শফি সহ কমিটির  ১৫১ জনের সম্মতিক্রমে কমিটির অনুমোদন দেওয়া হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রাম পরিষদ চলতি বছরের ২৯ শে সেপ্টেম্বর আত্মপ্রকাশ করে।

এরই ধারাবাহিকতায় সংগঠনের প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন হয়েছে।