ঢাকাThursday , 26 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সার্চ কমিটিতে রাজনৈতিক দলের কেউ নেই

Link Copied!

Obaidul Kaderযশোর প্রতিনিধি : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাষ্ট্রপতি যোগ্য ব্যক্তিদের সার্চ কমিটিতে অন্তর্ভুক্ত করেছেন। সেখানে রাজনৈতিক দলের কেউ নেই। এ ছাড়া আমরা সার্চ কমিটিতে আওয়ামী লীগের কাউকে চাই না।
বৃহস্পতিবার দুপুরে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে অনুষ্ঠিত সাত দিনব্যাপী মধুমেলার সমাপনী ও মহাকবি মাইকেল মধুসূদন পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, কবি নির্মলেন্দু গুণ, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন প্রমুখ।
অনুষ্ঠান শেষে কথাসাহিত্যিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইসি গঠনে সার্চ কমিটির সদস্য সৈয়দ মনজুরুল ইসলাম ও কবি নির্মলেন্দু গুণকে মহাকবি মধুসূদন পদক প্রদান করা হয়। তবে সৈয়দ মনজুরুল ইসলাম অসুস্থ থাকার তার পক্ষে কবি মারুফুল ইসলাম পদক গ্রহণ করেন।