ঢাকাWednesday , 19 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগ জনগণের কথা ভাবে বলেই দেশের উন্নতি হচ্ছে

Link Copied!

Hasinaনিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ জনগণের কথা চিন্তা করেই বলেই আজ বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে সূচনা বক্তব্যে তিনি এ দাবি করেন।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সবসময় জনগণের কথা চিন্তা করে বলেই একদিকে পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করে, অন্যদিকে ১০ বছরের দীর্ঘমেয়াদি পরিকল্পনাও হাতে নেয়। এর ফলে আজ বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এজন্যই আমাদের দলের ঘোষণাপত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ।