ঢাকাFriday , 1 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
Link Copied!

dim-pakoraলাইফস্টাইল ডেস্ক : মুচমুচে মজাদার খাবার হিসেবে পাকোড়ার নাম আসতেই হবে। নানান রকম পাকোড়ার সঙ্গে আমাদের পরিচয় আছে। তবে ডিমের মুচমুচে পাকোড়া খাওয়া হয়েছে কখনো? এক নজরে দেখে নিতে পারেন ডিম পাকোড়ার সহজ রেসিপি।
যা যা লাগবে
ডিম ৪ থেকে ৫ টি, আধা চা চামচ আদা বাটা, পেঁয়াজ বাটা ২ চা চামচ, ঝাল অনুযায়ী কাঁচামরিচ বাটা, প্রয়োজন অনুযায়ী বেসন, সামান্য চালের গুঁড়া, লবণ স্বাদমতো, তেল পরিমাণমতো।
যেভাবে করবেন
প্রথমে একটি বড় বোলে ডিমগুলো ভেঙে ভালো করে ফেটিয়ে নিন। এরপর সব মসলা দিয়ে ভালো করে আরেকবার ফেটিয়ে নিতে হবে। এরপর তাতে অল্প অল্প করে বেসন দিতে হবে। মাঝারি থেকে পাতলা ধরণের মিশ্রণ তৈরি করুন। এরপর এতে চালের গুঁড়া দিতে হবে। চালের গুঁড়া দিয়ে ঘন থকথকে মিশ্রণ করতে হবে। চালের গুঁড়োর জন্য পাকোড়া মুচমুচে হবে। এরপর গরম তেলে গোল গোল করে ছেড়ে বাদামী করে ভেজে তুলুন। ভালো করে ভাজা হয়ে গেলে কিচেন টিস্যুতে রেখে বাড়তি তেল মুছে নিন। ব্যস, এবার গরম গরম পাকোড়ার মজা নিন পছন্দের সস বা মেয়োনেজের সঙ্গে।