মহাখালী বাস টার্মিনাল এলাকার পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নুরুল ইসলাম। মঙ্গলবার (১০ নভেম্বর) তার নেতৃত্বে একটি বিশেষ টিম বাস টার্মিনাল এলাকা পরিদর্শন করে। এ সময় পুরো টার্মিনালের পরিচ্ছন্নতা, বর্জ্য অপসারণ ও সামগ্রিক ব্যবস্থাপনার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান, উপপরিচালক মামুন মোর্শেদ, সহকারী বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা শহিদুল ইসলাম, ওয়াসার প্রতিনিধি সাজু এবং রাজউকের প্রতিনিধি শাহজাহান।

