ঢাকাTuesday , 10 November 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে ড্রাম ট্রাক চাপায় সাবেক সেনা সদস্য নিহত, আহত-১

Link Copied!

লালমনিরহাটের আদিতমারীতে দ্রুতগামী ড্রাম ট্রাকের চাপায় পিপলু মিয়া নামের এক সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আমিনুল ইসলাম (৪০) নামের মোটর সাইকেলের অপর এক আরোহী গুরুত্বর আহত হয়েছেন।

​মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কের আদিতমারী উপজেলার মমিনের গ্যারেজ নামক এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​নিহত পিপলু মিয়া লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের কসালতলা গ্রামের সাত্তার মিয়ার ছেলে। তিনি স্থানীয় ভাদাই ইউনিয়নের ৫নং ওয়ার্ড জামায়াতের সভাপতির দায়িত্বে ছিলেন। আহত আমিনুল ইসলামকেও একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় একটি মোটর সাইকেলে করে পিপলু মিয়া ও আমিনুল ইসলাম গন্তব্যের দিকে রওনা দেন। পথিমধ্যে লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কের মমিনের গ্যারেজ এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি বেপরোয়া গতির ড্রাম ট্রাক তাদের সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাবেক সেনা সদস্য পিপলু মিয়া প্রাণ হারান। এ সময় মোটর সাইকেল চালক আমিনুল ইসলাম গুরুত্বর আহত হলে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠান।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে আদিতমারী থানার অফিসার ইনচার্জ নাজমুস সাকিব সজীব জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘাতক ড্রাম ট্রাকটিসহ এর চালক ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।