ঢাকাTuesday , 10 November 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনা আবার শিল্পসমৃদ্ধ হবে, বাড়বে কর্মসংস্থান: নজরুল ইসলাম মঞ্জু

খুলনা ব্যুরো
November 10, 2026 10:07 pm
Link Copied!

প্রযুক্তিনির্ভর বিশ্বে দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে ডিপ্লোমা শিক্ষা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। মঙ্গলবার সকালে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনায় আয়োজিত র‌্যালির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নজরুল ইসলাম মঞ্জু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা ও মোংলায় বন্ধ শিল্পকারখানা চালু এবং নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার কথা বলেছেন। এতে খুলনা আবার শিল্পসমৃদ্ধ হবে এবং তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ‘দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আইডিইবি খুলনা জেলা শাখা এ র‌্যালির আয়োজন করে। শিববাড়ী মোড় থেকে শুরু হয়ে র‌্যালিটি শহীদ হাদিস পার্কে গিয়ে শেষ হয়। এদিকে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উপলক্ষেও খুলনায় আইসিএমএবির উদ্যোগে পৃথক র‌্যালির উদ্বোধন করেন সিটি করপোরেশনের প্রশাসক।