লাইফস্টাইল ডেস্ক : ভিনদেশি সংস্কৃতিতে অজানা আকর্ষণ মানুষের স্বভাবজাত। তাদের জীবনযাপন, খাওয়া-দাওয়া সবকিছুতেই কৌতুহলের পারদ চূড়ান্তে থাকে। একটুখানি অবসর পেলেই জ্ঞানের রাজ্য সমৃদ্ধ করতে ছুটে যাওয়া। তারপর রাশভারি গল্পে বন্ধুদের জানিয়ে দেয়া। তাইওয়ানের প্যাশন ফ্রুট আইসড টি’র স্বাদটাও হতে পারে সেই গল্পের প্রধান অনুষঙ্গ। তপ্ত রোদ্দুরে বেড়িয়ে এসে হিমশীতল চায়ে চুমুক দিলাম। অসাধারণ এক অনুভূতির প্রকাশ হতে পারে এভাবেও।
গুলশান-২ এ অবস্থিত পপলার ক্যাফে প্রথমবারের মতো বাংলাদেশে নিয়ে এসেছে তাইওয়ানিজ সংস্কৃতিতে খাবার পরিবেশনের ধারণা। ক্যাফের কুকিজ, পেস্ট্রি, কেক, ব্রেড এবং ড্রিংকস সবই দিচ্ছে তাইওয়ানিজ সংস্কৃতির হাওয়া।
বিশেষ আকর্ষণ হিসেবে এই ক্যাফেতে থাকছে, অতিথিদের বিদায় মুহূর্তে তাইওয়ানিজ কায়দায় স্বজোরে ‘থ্যাংকস ফর কামিং’ বলা। অতিথিদের হাসিমুখে বিদায় নেয়ার এই পদ্ধতিটি তাইওয়ানের সংস্কৃতি বলে জানালেন-পারফেক্ট বেভারেজ অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের গ্রুপ ব্র্যান্ড ম্যানেজার সাব্বির আহমেদ।
তিনি বলেন, ‘এখানে যেসব খাবার পরিবেশন করা হচ্ছে এর সবই মেইনল্যান্ড তাওয়ানের। মূল খাদ্য উপাদান, ফ্লেভার এবং খাবার তৈরির কৌশলগুলোও তাইওয়ান থেকে আমদানিকৃত। আর এখানকার শেফদের প্রশিক্ষণ দিয়েছেন তাইওয়ান থেকে আসা পপলারের কর্মকর্তারা। খাবারের স্বাদ অটুট রাখতে শুরুতেই আমাদের এসব প্রস্তুতি নিতে হয়েছে। পপলারের একই ধরণের আরেকটি ক্যাফে আছে যমুনা ফিউচার পার্কে।’
তিনি আরো বলেন, ‘পপলারে হরেক রকমের কফি, চা, সোডা, শরবত ছাড়াও আছে তাইওয়ানের ড্রিংকস ফ্র্যাপাচিনোর চারটি পদ মিল্কফিস দিয়ে তৈরি লাঞ্চ আইটেম। এছাড়া স্ন্যাকসে আছে চিকেন চপ, ফ্রাইড চিকেন চপ, ফ্রাইড টেম্পুরা এবং ফিশবল’।
তাইওয়ানের একটি জনপ্রিয় খাবারের ব্র্যান্ড পপলার। বাঙালিদের ভিন্নধর্মী খাবারের স্বাদ দিতে ঢাকায় পপলারের শোরুম খোলা হয়েছে। খাবারের সঙ্গে মনোরম পরিবেশের আলিঙ্গনে মুগ্ধ হতে কাছের কাউকে নিয়ে ঘুরে আসেতে পারেন আপনিও।
নিজেদের শোরুমের আরেকটি বিশেষত্ব সম্পর্কে তিনি বলেন, পপলারে হোম ডেলিভারি সুবিধার আওতায় কেক, কুকিজ, পেস্ট্রি পৌঁছে দেওয়া হয় একটি চমৎকার গিফটবক্সের মাধ্যমে। বাজেট অনুযায়ী ভিন্ন ভিন্ন সাইজের গিফটবক্স আছে। যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান খাবারের অর্ডার করার পর যথাসময়ে তা পৌঁছে দেয়ার নিশ্চয়তা আমরা দিয়ে থাকি। নতুন ধাচের এই খাবার সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন আপনিও। হটলাইন- ০১৬৭৮-০১৩৬৩৬। ফেসবুক – facebook.com/pages/Poplar.

