ঢাকাSunday , 15 November 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোংলায় নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন, দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান

Link Copied!

মোংলায় জয়বাংলা শ্লোগানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ মোটরসাইকেল শোডাউন দিয়েছে। দেয়ালে দেয়ালে লিখেছে জয়বাংলা শ্লোগান। খোঁজ খবর নিয়ে জানা গেছে, মোংলার মিঠাখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় শনিবার দিবাগত গভীর রাতে (রবিবার) মোটরসাইকেল শোডাউন দিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। অন্তত ৪/৫ টি মটরসাইকেলে ছাত্রলীগ নেতা-কর্মীরা জয়বাংলা শ্লোগানে উল্লাস করার পাশাপাশি বিভিন্ন ধরণের অশ্লীল শ্লোগানও দেয়। খাসেরডাঙ্গা এলাকা থেকে শ্লোগান দিয়ে মোটরসাইকেল শোডাউন দিয়ে তারা ঢেউয়াতলা বাজারের দিকে চলে যায়। এছাড়া খাসেরডাঙ্গা আবু বকর সিদ্দিক মাধ্যমিক বিদ্যালয়ের দেয়াল, চারেরহাট ব্রিজসহ বিভিন্ন জায়গায় জয়বাংলা লিখন করেছে তারা। পরে রবিবার সকালে স্থানীয়রা দেখতে পেয়ে জয়বাংলা শ্লোগান লিখন মুছে দেয়। তবে স্থানীয়রা বলছেন, স্থানীয় ছাত্রলীগের সক্রিয় নেতা-কর্মী। মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার রেফাতুল ইসলাম বলেন, এ তথ্য পেয়েছি, ঘটনাস্থল অনেক দূরে ও দুর্গম। সেখানে টহল টিম পাঠানো হয়েছে। আমরা এ ঘটনায় গোপন অনুসন্ধান ও এলাকায় খোঁজ খবর নিচ্ছি। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।