ঢাকাSunday , 15 November 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সামাজিক আন্দোলনে অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব হবে- আসাদুল হাবিব দুলু

Link Copied!

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, সম্মিলিত প্রচেষ্টায় লালমনিরহাটে মাদক, অনলাইন জুয়া, বাল্যবিবাহ ও যৌতুকসহ বিভিন্ন সামাজিক অপরাধ অনেকটা কমে এসেছে। এই সামাজিক আন্দোলন ধারাবাহিকভাবে অব্যাহত রাখা গেলে খুব শীঘ্রই অপরাধগুলো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। এজন্য সকলকে আলোকিত লালমনিরহাট গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টায় লালমনিরহাটের হোসেন শহীদ সোহরাওয়ার্দী রেলওয়ে মাঠে লালমনিরহাট ‘আলোকিত লালমনিরহাট’ কর্তৃক আয়োজিত আলোকিত লালমনিরহাট গড়ার প্রত্যয়ে সাইকেল র‌্যালির শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এ সময় লালমনিরহাট জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান, লালমনিরহাট পুলিশ সুপার আসাদুজ্জামান, লালমনিরহাট জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, লালমনিরহাট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লায়লা হাবিব, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেনসহ লালমনিরহাট জেলা ও উপজেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী বৃহস্পতিবার ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান ‘আলোকিত লালমনিরহাট’ কার্যক্রম সরেজমিনে পরিদর্শনে আসবেন জানিয়ে মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেন, এটি জেলার মানুষের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। ইতোমধ্যে সদর উপজেলায় এই স্বেচ্ছাসেবী কার্যক্রম শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে পাটগ্রাম, হাতীবান্ধা, আদিতমারী ও কালীগঞ্জ উপজেলাতেও সম্প্রসারণ করা হচ্ছে। ‘আলোকিত লালমনিরহাট’-এর ১৫ হাজার স্বেচ্ছাসেবী অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। সমাবেশ শেষে লালমনিরহাটের হোসেন শহীদ সোহরাওয়ার্দী রেলওয়ে মাঠ থেকে ৩ হাজার স্বেচ্ছাসেবীকে নিয়ে একটি বর্ণাঢ্য সাইকেল র‍্যালি বের হয়। র‍্যালিটি লালমনিরহাট শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় গোল চত্ত্বর হয়ে বিডিআর গেট অতিক্রম করে লালমনিরহাটের সদর হাসপাতালে হয়ে কুলাঘাট ইউনিয়ন দিয়ে বড়বাড়ী ইউনিয়নের শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। সাইকেল র‍্যালি চলাকালে অংশগ্রহণকারীরা ‘মাদককে না বলুন’, ‘যৌতুককে না বলুন’ এবং ‘জুয়াকে না বলুন’—এই স্লোগানগুলোর মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ‘আলোকিত লালমনিরহাট’ আন্দোলনের মূল বার্তা পৌঁছে দেন। উল্লেখ্য যে, লালমনিরহাটে ব্যাপক সাড়া জাগানো এই সামাজিক আন্দোলন সরেজমিনে পর্যবেক্ষণের জন্য আগামী ১৯ অক্টোবর লালমনিরহাট সফরে আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।