ঢাকাSunday , 15 November 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বড়পুকুরিয়া কয়লার সঙ্গে পাথর-বালু মিশিয়ে অবৈধ ব্যবসার অভিযোগ

Link Copied!

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি এলাকায় কয়লার সাথে পাথর বালু কালো মাটি ও ছাই মিশিয়ে রমরমা ব্যবসা করছেন কতিপয় দুর্নীতিবাজ কয়লা ব্যবসায়ীরা। বড়পুকুরিয়ার কয়লা খনির রাস্তার ধারে কতিপয় দুর্নীতিবাজ কয়লা ব্যবসায়ীরা গড়ে তুলেছে অবৈধ্য কয়লার ব্যবসা। তারা রেললাইন সংলগ্ন ক্যানেল থেকে কালো মাটি ৩/৪ মাস পর উত্তোলণ করে রোদে শুকিয়ে পাওয়ার ট্রিলার দিয়ে চাষ করে গুড়া বানিয়ে তার সাথে বালু, মাটি, পাথরের গুড়া ও বিভিন্ন মিল থেকে আনা কালো ছাই মিশিয়ে দীর্ঘ ১৫-২০ বছর ধরে একই ব্যবসা করছে। তারা ঐ কয়লা দেশের বিভিন্ন স্থানে ভাটার মালিকদের কাছে বিক্রি করছে। এই গুলি মিক্স করার অর্থ হচ্ছে ওজন বেশি হবে। কারণ ছাই পাতলা এ কারণে কৌশল অবলম্বন করে খনি এলাকার প্রায় ১৫ থেকে ২০ জন এই অবৈধ্য ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। এই সব অবৈধ ব্যবসা বন্ধ কল্পে এলাকায় প্রশাসনের দায়িত্বে থাকা কেউ হস্তক্ষেপ গ্রহণ করছে না। আবার কেউ কেউ এই সব অবৈধ্য মিশ্রিত কয়লা নিয়ে অন্যত্র গিয়ে ভালো কয়লার সাথে মিশিয়ে বিক্রি করছে। এতে পরিবেশের চরম বিপর্যয় ঘটছে। কয়লা খনি কর্তৃপক্ষও এ বিষয়ে অবগত হলেও কোনো পদক্ষেপ নিচ্ছে না। উল্লেখ্য যে, খনির ভূগর্ভ থেকে প্রতিদিন কোটি কোটি কিউসেক পানি ড্রেন দিয়ে বাহির হয়ে রেললাইনের ক্যানেল দিয়ে বের হয়ে যায়। সেই পানিতে কয়লা এ্যাশ ধেয়ে আসে। ঐ এ্যাশ ক্যানেলে জমা হয়ে থাকে। সেই এ্যাশ কাদাসহ উপরে তুলে এনে শুকিয়ে তার সাথে ছাই, বালু,পাথরের গুড়া মিশ্রিত করে নানা রকম কৌশল করে বিক্রি করছে। ফুলবাড়ী উপজেলায়তেও একই ব্যবসা করছেন খনি এলাকার কতিপয় ব্যক্তি। তারা প্রতিদিন ৪/৫ ট্রাক করে ছাই মিশ্রিত কয়লা বানিয়ে বিক্রি করছে। এ ব্যাপারে গত কয়েকদিন এলাকায় ঘুরে এই চিত্র দেখা যায়।
এ বিষয়ে কয়লা খনি এলাকার নাজমুল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন, কয়লার মালিকদেরকে ধোঁকা দিয়ে এই এলাকার কতিপয় ব্যক্তিরা কয়লা বিক্রির মালিক সাজিয়ে গত কয়েক যুগ ধরে রমরমা অবৈধ্য ব্যবসা করছে। এদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলে না। এতে করে এলাকায় পরিবেশ বির্পযয় ঘটছে এবং সেই সাথে সাধারণ মানুষ বিভিন্নভাবে অসুস্থ হয়ে পড়ছে। এই অবৈধ্য ব্যবসা বন্ধ করা উচিত। এ বিষয়ে এলাকার সুধিজন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।