ঢাকাTuesday , 9 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
Link Copied!

murgi-vuna-লাইফস্টাইল ডেস্ক : কলমি কাবাব মানেই জিভে জল। বিশেষ অতিথির আপ্যায়নে বিশেষ খাবারের স্থান দখল করতে কলমি কাবাব অসাধারণ। মজার এই কাবাব খেতে রেস্টুরেন্টের ওপর ভরসা করতে হবে না। বাড়িতেই বানিয়ে নিন সুস্বাদু কলমি কাবাব।
যা যা লাগবে
মুরগির মাংস ১ কেজি, আদা-রসুন বাটা ২ টেবিল চামচ, টকদই ১ কাপ, কেশর ১ চিমটি, লেবুর রস ১ টেবিল চামচ, ময়দা সিকি কাপ, লবঙ্গ ৩টি, কালো জিরা আধা চা চামচ, দারুচিনি ১ ইঞ্চি টুকরো, তেজপাতা ১ টি, গোলমরিচ ৫টি, লবণ স্বাদমতো।
যেভাবে করবেন
সব মসলা তেল ছাড়া ভালো করে ভেজে নিতে হবে। তারপর মিহি করে গুঁড়ো করে নিন। এবার মাংসের টুকরোগুলো ভালো করে পরিস্কার করে পানি ঝরিয়ে নিন। একটি পাত্রে গুড়ো মশলাটি এবং অন্যান্য সমস্ত উপকরণ দিয়ে ভালো করে একটি পেস্ট তৈরি করে নিতে হবে। এই পেস্টে মাংসের টুকরোগুলি দিয়ে প্রায় ২ থেকে ৩ ঘণ্টা মেখে রেখে দিতে হবে। এবার একটি পাত্রে ঢেলে ঢাকনা দিয়ে মাঝারি আঁচে রান্না করুন। গ্রীন চাটনি, লেবুর স্লাইস এবং অনিয়ন রিং দিয়ে পরিবেশন করুন গরমাগরম কালমি কাবাব।