ঢাকাWednesday , 24 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফ্ল্যাটে গৃহবধূর গলাকাটা লাশ, স্বামী আটক

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : টঙ্গীর একটি ফ্ল্যাট থেকে নূরজাহান বেগম (৩৫) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার রাত ১টার দিকে টঙ্গীর পাগার ঝিনু মাকের্ট এলাকার ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত নূরজাহান বেগম নোয়াখালীর চাটখিল থানার পাইকপাড়া এলাকার জহিরুল ইসলামের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নূরজাহান বেগম জহিরুলের দ্বিতীয় স্ত্রী। তাকে নিয়ে জহিরুল ওই ফ্ল্যাটে ভাড়ায় থেকে মুদি দোকানের ব্যবসা করতেন। মঙ্গলবার রাতে জহিরুল গ্রামের বাড়ি থেকে টঙ্গীর বাসায় ফিরে ঘরের দরজা বন্ধ পেয়ে ডাকাডাকি শুরু করে। সারা-শব্দ না পেয়ে থানায় খবর দেয়।
জিএমপির টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো: কামল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙ্গে নূরজাহানের গলাকাটা লাশ এবং একটি রক্তমাখা বটি উদ্ধার করেছে। লাশ ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী জহিরুলকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।