ঢাকাSunday , 27 September 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পলিথিন ও প্লাস্টিক বর্জন করতে হবে, এতে সুন্দরবন এবং মানুষ আক্রান্ত হচ্ছে – পরিবেশ প্রতিমন্ত্রী

Link Copied!

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামীতে গ্রামীণ জনপদে ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ব্যবহার করা হবে। ইটের উৎপাদন ও ব্যবহার কমিয়ে ব্লকের ব্যবহার বাড়াতে হবে। আমরা দুর্নীতিকে প্রশ্রয় দিই, আবার নামাজ/এবাদতও করি, দুর্নীতি করলে নামাজ কোন কাজে আসবেনা। সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার করা হচ্ছে। যে এলাকায় বিষ দস্যু ধরা পড়বে সেই এলাকার বন কর্মকর্তাকে জবাবদিহি করতে হবে। বিষ দিয়ে মাছ শিকারের মত জঘন্য কাজ পৃথিবীতে আর দ্বিতীয়ত নেই। যারা এ অপকর্ম করবে তাদের উপর গজব পড়বে। বন্যপ্রাণী হত্যা থেকে সবাই সরে আসতে হবে। তিনি আরো বলেন, এবার প্রথম দুবলার চরের জেলেদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য ভাসমান হাসপাতাল ও ওয়াটার এম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, পলিথিন ও প্লাস্টিক বর্জন করতে হবে। এ দিয়ে শরীরে ক্যান্সারের জীবাণু ঢুকছে। সুন্দরবন ও মানুষ এতে মারাত্মকভাবে আক্রান্ত হচ্ছে। রবিবার বিকেলে মোংলায় উপজেলা পরিষদ মিলনায়তনে হতদরিদ্র মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী, উপজেলা বিএনপি সভাপতি আঃ মান্নান হাওলাদার ও সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম মাসুদ রানা, উপজেলা প্রকৌশলী নাবিদুল ইসলাম, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ইশরত জাহান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান।