ঢাকাMonday , 28 September 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বোরকা পরে ছদ্মবেশে ভূমি অফিসে ডিসি ফরিদা

Link Copied!

ভূমি অফিসে সাধারণ মানুষ কীভাবে সেবা পাচ্ছেন তার বাস্তব রুপ দেখতে বোরকা পরে ছদ্মবেশে ভূমি অফিসে গেছেন ঢাকার জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম। উত্তর খান ইউনিয়ন ভূমি অফিসে অন্যদিনের মতোই সেবাগ্রহীতাদের ভিড়। কেউ এসেছেন জমির নামজারি নিয়ে, কেউ খোঁজ নিতে এসেছেন নিজের আবেদনের। তাদেরই একজনের মতো ভূমিসেবা নিতে বোরকা পরে পরিচয় গোপন রেখে সেখানে ঢুকেন জেলা প্রশাসক। সম্প্রতি এমন এক ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, পরিদর্শনে ভূমিসেবা নিতে এসে সেবাগ্রহীতারা কোনো ধরনের ভোগান্তি, বিলম্ব, অনিয়ম কিংবা হয়রানির মুখে পড়ছেন কি না, তা সরাসরি জানতে চান তিনি। শুধু মানুষের কথা শোনাই নয়, নিজেও একজন সাধারণ সেবাগ্রহীতার মতো করে অফিসের সেবা নেওয়ার প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করেন। এ সময় ভূমি অফিসের সার্বিক কার্যক্রমও কাছ থেকে দেখেন ডিসি ফরিদা খানম। সেবাগ্রহীতাদের সঙ্গে কর্মকর্তাদের আচরণ, সেবা পাওয়ার প্রক্রিয়া এবং সাধারণ মানুষের জন্য বিষয়গুলো কতটা সহজ; এসব দিক তার পর্যবেক্ষণে ছিল বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাধারণ মানুষকে দ্রুত ও সহজে ভূমিসেবা দেওয়ার নির্দেশনা দেন জেলা প্রশাসক। সেবা নিতে এসে যেন কাউকে অপ্রয়োজনীয় ভোগান্তি বা হয়রানির শিকার হতে না হয়, সেদিকেও গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি। জেলা প্রশাসনের কর্মকর্তারা বলছেন, অফিসে বসে প্রতিবেদন বা অভিযোগের ওপর নির্ভর করার পাশাপাশি মাঠে গিয়ে সরাসরি সেবাগ্রহীতার অভিজ্ঞতা জানা গেলে সরকারি সেবার প্রকৃত চিত্র বোঝা সহজ হয়। বিশেষ করে পরিচয় প্রকাশ না করে সাধারণ মানুষের কাতারে দাঁড়ালে সেবার বাস্তব অভিজ্ঞতা আরও কাছ থেকে দেখার সুযোগ তৈরি হয়।