ঢাকাMonday , 28 September 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

Link Copied!

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৪৬৮তম সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বদিউর রহমান।

সভায় ব্যাংকের সার্বিক ব্যবসায়িক পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ সময় পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান আলহাজ লিয়াকত আলী চৌধুরী, পরিচালক আলহাজ খলিলুর রহমান, আলহাজ সেলিম রহমান, হাফেজ আলহাজ মো. এনায়েত উল্লাহ, আলহাজ আহমেদুল হক, আলহাজ মোহাম্মদ আব্দুস সালাম, আলহাজ ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহমেদ, আলহাজ মো. রফিকুল ইসলাম, এসএম জহির উদ্দিন হায়দার এফসিএমএ, পর্যবেক্ষক মোহাম্মদ আনিছুর রহমান, পরিচালক (আইবিআরপিডি), ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লাহ খান, ব্যাংকের কোম্পানি সচিব মোহাম্মদ মনিরুজ্জামান এফসিএ এবং সংশ্লিষ্ট নির্বাহীরা উপস্থিত ছিলেন।