ঢাকাMonday , 28 September 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তথ্য মন্ত্রণালয়ের সম্মাননা বোর্ডে সাবেক প্রতিমন্ত্রী আরাফাত ‘পলাতক’

ডেস্ক নিউজ
September 28, 2026 10:38 pm
Link Copied!

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় তাদের সম্মাননা ফলকে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে ‘পলাতক’ হিসেবে তালিকাভুক্ত করেছে।

সম্মাননা ফলকটিতে, যেখানে প্রাক্তন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের তালিকা রয়েছে, সেখানে আরাফাতের দায়িত্ব গ্রহণের তারিখ হিসেবে ১১ জানুয়ারী, ২০২৪ লেখা থাকলেও শেষ তারিখের জায়গায় ‘পলাতক’ শব্দটি ব্যবহার করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমাদুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই সম্মাননা বোর্ডের একটি ছবি শেয়ার করেন।

ছবিটি শেয়ার করে তিনি লেখেন, ‘তথ্য প্রতিমন্ত্রী জনাব ইয়াসের খান চৌধুরী মহোদয়কে ধন্যবাদ। পলাতকদেরকে পলাতকই তো বলতে হবে।’