শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৪১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ সেপ্টেম্বর ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইউনুছ। এসময় বেশ কিছু সংখ্যক বিনিয়োগ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ফকির আখতারুজ্জামান, পরিচালক মো. সানাউল্লাহ সানী, আবদুল বারেক, আক্কাস উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, এ. কে. আজাদ, মো. মশিউর রহমান চমক, ফকির মাসরুজ্জামান, ফকির মনিরুজ্জামান, স্বতন্ত্র পরিচালক মো. রিয়াজুল করিম এবং মোয়াজ্জেম এ চৌধুরী উপস্থিত ছিলেন।
এ ছাড়া সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দিন আহমেদ এবং কোম্পানি সচিব মো. আবুল বাশার উপস্থিত ছিলেন।

