ঢাকাTuesday , 12 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির ৯৪ নেতা-কর্মীর হাইকোর্টে আগাম জামিন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক নজরুল ইসলাম আজাদ এবং কেন্দ্রীয় গণশিক্ষাবিষয়ক সহসম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনসহ ৯৪ নেতা-কর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ছয় সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন।
আদালতে বিএনপির নেতা-কর্মীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও সগীর হোসেন লিয়ন।
পরে আইনজীবী সগীর হোসেন লিয়ন জানান, গত ৬ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার পাঁচরুখি এলাকায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশকে কেন্দ্র করে পুলিশেল কাজে বাধা প্রদানের অভিযোগে নজরুল ইসলাম আজাদসহ ৮৭ জনের বিরুদ্ধে মামলা হয়। অপরদিকে গত ৪ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশকে কেন্দ্র করে মাদারীপুরের কালকিনি থানায় একই অভিযোগে আনিসুর রহমান তালুকদার খোকনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা করা হয়। আড়াই হাজার থানার ৮৭ জনের মধ্যে ৮৬ জনকে জামিন দিয়েছেন আদালত। এর মধ্যে একজন কারাগারে রয়েছেন। অন্যদিকে কালকিনি থানার ১০ জনের মধ্যে আটজনের জামিন হয়েছে।