ঢাকাFriday , 9 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি কী চায় তা নিজেরাই জানে না

Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নীতি নির্ধারকরা বলছেন তারা শেখ হাসিনার অধীনে নির্বাচন করবে না। আবার একতরফা নির্বাচনও করতে দিবে না। বিএনপি আসলে কী চায়- তা নিজেরাই জানে না।
শুক্রবার বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় বিআরটিএর মোবাইল কোর্ট পরিচালনা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ সব কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, বিএনপি বলে তারা ফাঁকা মাঠে গোল দিতে দিবে না। আমরাও ফাঁকা মাঠে গোল দিতে চাই না। সবাইকে নিয়েই আমরা নির্বাচন করতে চাই।
তিনি বলেন, আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কের ১০টি পয়েন্টে ৩ শতাধিক আনসার মোতায়েন করা হবে। পাঁচটি পয়েন্টে ১৫টি আইপি ক্যামেরা স্থাপন করা হবে। মহাসড়কের প্রবেশপথগুলো দখলমুক্ত রাখা হবে।