ঢাকাMonday , 27 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তুচ্ছ ঘটনায় ভিক্ষুক নারীকে পাশবিক নির্যাতন

Link Copied!

nirjatonনেত্রকোনা প্রতিনিধি : তুচ্ছ ঘটনায় নেত্রকোনায় এক দরিদ্র নারীর ওপর নির্মম নির্যাতন চালানোর খবর পাওয়া গেছে।চিকিৎসাধীন এই নারীর গোপনাঙ্গের রক্তক্ষরণ থামছেনা বলে জানিয়েছেন হাসপাতালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে নেত্রকোনা সদর উপজেলার কেগাতী ইউনিয়নের বাশাটি গ্রামে।নির্যাতনের শিকার হওয়া নারী (৪০) ও তার তার স্বামী ভিক্ষে করে সংসার চালান।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে ওই নারীর সঙ্গে একই গ্রামের সবুজ মিয়া ও ইসলামের সাথে কথা কাটাকাটি হয়। এরই জেরে রোববার ভোরে ঘুমের মাঝে পরিবারটির উপর হামলা চালায় ওই গ্রামের হক মিয়া, নুর মিয়া, ইসলাম উদ্দিনসহ ৬-৭ জন । রড দিয়ে মারধরের এক পর্যায়ে ভিক্ষুক নারীর যৌনাঙ্গেও রড দিয়ে পাশবিক নির্যাতন করে। এসময় তার স্বামী ও ছেলে ফিরাতে গেলে তাদেরকেও মারধর করে আহত করে হামলাকারীরা। এলাকাবাসী তাদের উদ্ধার করে আহত অবস্থায় নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
স্থানীয় কেগাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আজগার খান শারিফ আহতদের হাসপাতালে দেখতে যান এবং ঘটনার সাথে জড়িতদের কঠিন শাস্তির দাবি জানান।
নেত্রকোনা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন ওই নারী জানান, রাত আড়াইটার দিকে সবুজ ও ইসলাম উদ্দিন এসে লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এসময় তার গোপনাঙ্গে রড দিয়ে মারাত্মক আঘাত করেছে। হাসপাতালে চিকিৎসাধীন তার স্বামী জানান, মারধর করার সময় বাধা দিলে তাকে ও তার ছেলেকে মারধর করে মারাত্মক আহত করেছে তারা।
হাসপাতালের মহিলা ওয়ার্ডের কর্তব্যরত নার্স রিফাত জাহান জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে যৌনাঙ্গে কিছু দিয়ে আঘাত করা হয়েছে। তবে তার রক্তক্ষরণ এখনও বন্ধ হচ্ছেনা। হাসপাতালে কর্তব্যরত মেডিকেল অফিসার সাইফুল ইসলাম প্রাথমিকভাবে ঘটনাটির সত্যতা স্বীকার করে জানান, রোগীর ব্লিডিং হচ্ছে, গাইনি বিশেষজ্ঞ ডাক্তারগণ আসলে সঠিকভাবে বলতে পারবে।
নেত্রকোনার পুলিশ সুপার জয়দেব চৌধুরী জানান, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের জন্য মডেল থানা ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকেই আজ সোমবার দুপুর পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ।