ঢাকাFriday , 27 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় জামায়াত নেতাকর্মীসহ গ্রেপ্তার ৫১

Link Copied!

arrestগাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধায় বিশেষ অভিযান চালিয়ে জামায়াতের চার নেতাকর্মীসহ ৫১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশের কন্ট্রোল রুম অপারেটর আসাদুজ্জামান আসাদ জানান, বিশেষ অভিযানে সুন্দরগঞ্জ থানা এলাকা থেকে জামায়াতের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া সদরসহ সাত উপজেলা থেকে চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক মামলার ৪৭ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান জানান, চার জামায়াত নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। তাদের থানা হাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সহকারী পুলিশ সুপার (এ সার্কেল) রবিউল ইসলাম জানান, দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।