ঢাকাFriday , 27 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

Link Copied!

Road-Accident-পাবনা প্রতিনিধি : পাবনা-ঢাকা মহাসড়কের সুজানগর উপজেলার দুলাই নামক স্থানে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল ৭টার দিকে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চালক গোপালগঞ্জের আলতাফ হোসেনের ছেলে বিপ্লব হোসেন (২৭), চাঁদপুরের আবু হানিফের ছেলে আরিফ হোসেন (২৮) ও বরিশালের পারভেজ আলম (২৭)।
মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট শহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে একটি পিকআপ ভ্যাপ (ঢাকা মেট্রো-ন ১৩-৩৫১২) পাবনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে সকাল ৭টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের সুজানগর উপজেলার দুলাই নামক স্থানে চালক সেটির নিয়ন্ত্রণ হারালে পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে পিকআপ ভ্যানে থাকা তিনজন ঘটনাস্থলে নিহত হয়। খবর পেয়ে মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে।
গাড়িতে বৈদ্যুতিক সরঞ্জাম থাকায় ধারণা করা হচ্ছে, সেটি কোনো পল্লী বিদ্যুৎ সমিতির মালামাল নিয়ে যাচ্ছিল।