ঢাকাThursday , 26 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তিন ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

Link Copied!

pitanoনারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় তিন ডাকাতকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।বৃহস্পতিবার ভোরে বন্দর থানার মুকফুলদী গ্রামের কুতুবউদ্দিনের বাড়িতে ডাকাতি করার সময় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, ভোরে ৬-৭ জন ডাকাত মুকফুলদী গ্রামে কুতুবউদ্দিনের বাড়িতে ডাকাতি করতে আসে। এ সময় ডাকাত সদস্যরা ওই বাড়ির লোকজনদের অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করার চেষ্টা করে। এ সময় বাড়ির সদস্যরা চিৎকার করলে আশপাশের লোকজন ডাকাতদের ঘিরে ফেলে। পরে এলাকাবাসী ধাওয়া দিয়ে আলামিন ও সোহাগসহ তিন ডাকাত সদস্যকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে তুলে দেয়।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম জানান, তিন ডাকাত সদস্যের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক । এ ঘটনায় বন্দর থানায় মামলা হয়েছে।