ঢাকাFriday , 21 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

Link Copied!

armsচট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সি-বিচ এলাকা থেকে দুটি দেশীয় অস্ত্রসহ কফিল উদ্দিন (৩০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পতেঙ্গা থানা পুলিশ।
বৃহস্পতিবার রাতে পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীরের নেতৃত্বে অভিযান চালিয়ে এই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গা থানার সি-বিচ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অস্ত্র বিক্রির প্রস্তুতির সময় দুটি দেশে তৈরি অস্ত্র ও পাঁচ রাউন্ড কার্তুজসহ কফিল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। কফিল উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করে তার সহযোগীদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি। এ ব্যাপারে পতেঙ্গা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।