ঢাকাThursday , 20 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

Link Copied!

gavel-dreamstime_1437513চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরীতে স্ত্রী হত্যার দায়ে হাবিবুর রহমান ফকির নামে এক স্বামীকে মৃতুদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. শাহেনুর এই রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালে ৩ অক্টোবর কলসিদীঘি এলাকায় রীনা খান খুন হন। পরে এই ঘটনায় হাবিবুরকে আসামি করে মামলা হয়। একই বছরের ৩১ ডিসেম্বর ওই মামলায় হাবিবুর রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
পরে ২০১৫ সালের ৫ অক্টোবর আসামির বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। মামলায় ১৬ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বৃহস্পতিবার আদালত আসামিকে দোষি সাব্যস্থ করে মৃত্যুদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।